মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

যুবলীগ নেতা ডাবলুকে পুলিশে দিলেন ছাত্র-জনতা

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪১ পিএম

শেয়ার করুন:

যুবলীগ নেতা ডাবলুকে পুলিশে দিলেন ছাত্র-জনতা

নাটোরে যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক ডাবলুকে ধরে পুলিশে সোপর্দ করেছেন ছাত্র-জনতা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের  গাড়ীখানা মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়।

নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।

গ্রেফতার আব্দুর রাজ্জাক ডাবলু নাটোর পৌর যুবলীগের সভাপতি এবং শহরের গাড়ীখানা এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

অপারেশন ডেভিল হান্ট: নাটোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে জুম্মার নামাজ পড়তে নিজ বাড়ি থেকে যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক ডাবলু শহরের গাড়ীখানা মসজিদে যান। এরপর নামাজ শেষে যুবলীগ নেতা বাড়িতে ফেরার পথে তাকে ছাত্র-জনতা ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে করেন। পরে পুলিশ ডাবলুকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।

ওসি মাহাবুর রহমান ঢাকা মেইলকে বলেন, দুপুরে ছাত্র-জনতা তাকে পুলিশে সোপর্দ করে। আব্দুর রাজ্জাক ডাবলুর বিরুদ্ধে জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর