অপারেশন ডেভিল হান্টে নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রাব্বানী রনিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নাটোর আদালতে প্রেরণ করা হয়।
এর আগে গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সিংড়া উপজেলার শোলাকুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার গোলাম রাব্বানী রনি সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর শহরের শোলাকুড়া মহল্লার আমিনুল ইসলামের ছেলে।
জানা গেছে, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের গণসংযোগে বিএনপি নেতাদের ওপর হামলা, মারধর, ভাঙচুরের অভিযোগে গত বছরের ৫ সেপ্টেম্বর মামলা দায়ের করেন তাজপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব। এ মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৪ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে সিংড়া উপজেলার শোলাকুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
সিংড়া থানা পুলিশের ওসি আসমাউল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
প্রতিনিধি/টিবি




