মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

মোরেলগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ০৩:২৮ পিএম

শেয়ার করুন:

মোরেলগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির অফিস ভাঙচুর মামলায় মোরেলগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাবিবুর রহমান ওরফে জাকির তালুকদারকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে যৌথবাহিনীর একটি দল পৌরসভার আদর্শপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় তার ঘর থেকে একটি চায়নিজ কুড়াল উদ্ধার করেছেন যৌথবাহিনীর সদস্যরা।

মোরেলগঞ্জ থানার ওসি(তদন্ত) কেএম শওকত হোসেন বলেন, চিংড়াখালী বাজারে বিএনপির অফিস ভাঙচুরের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে জাকির হোসেনকে যৌথবাহিনীর সদস্যরা আটক করে থানায় হস্থান্তর করেছে। শনিবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে জাকির হোসেনকে বাগেরহাট কোর্টে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর