শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মে ২০২২, ০৭:৩৮ এএম

শেয়ার করুন:

নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনার ফুলতলায় নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় মাসুদ রানা (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ মে) উপজেলার বেজের ডাঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ওই দিন রাত সাড়ে ১১টার দিকে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে যে, মাসুদ ওই এলাকায় মো. রফিকুল ইসলামের ছেলে। রাতে তার নিজ ঘরে হাত, পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। তবে এটি আত্নহত্যা না হত্যা তা এখনই বলতে পারছে না পুলিশ। মরদেহের ময়নাতদন্তের পর এ বিষয়ে জানা যাবে। এই ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর