শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

কেন্দুয়ায় ১০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৬ পিএম

শেয়ার করুন:

কেন্দুয়ায় ১০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নেত্রকোনার কেন্দুয়ায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর গ্রাম থেকে স্থানীয় পেমই পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তাদের গ্রেফতার করে।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন, সোহাগপুর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে মামুন (৩৫) ও পার্শ্ববর্তী  কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৩)।

আরও পড়ুন

গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে ৬৫ জন গ্রেফতার

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে গ্রেফতার ব্যক্তিরা মাদকের কারবার করে আসছিলেন বলে কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রে একটি জিডি করেন স্থানীয় এক ব্যক্তি। জিডির সূত্রে ধরেই অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দু’জনকে গ্রেফতার করা হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর