বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

মেয়ের ডাকে জামাইয়ের ধান রোপণ করতে এসে ধারাল অস্ত্রের আঘাতে বাবা নিহত

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৪ পিএম

শেয়ার করুন:

মেয়ের ডাকে জামাইয়ের ধান রোপণ করতে এসে ধারাল অস্ত্রের আঘাতে বাবা নিহত

মেয়ের ডাকে জামাইয়ের জমিতে ধান রোপণ করতে গিয়েছিলেন শ্বশুর মতিয়ার রহমান (৪৮)। প্রতিপক্ষের লাঠির আঘাতে নিহত হন মতিয়ার রহমান (৪৮)।

জমিটি নিয়ে দীর্ঘদিন জামাইয়ের সঙ্গে বিরোধ চলে আসছিল জামাই আনোয়ারের চাচাতো ভাই বাবু মিয়ার।


বিজ্ঞাপন


শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাদ জুম্মা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সোনামুখী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মতিয়ার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের শৌলা গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

আরও পড়ুন

নাজিরপুরে আইনজীবীর মাকে হত্যার অভিযোগ

নিহতের পরিবার জানান, দুপুরে মেয়ে-জামাইয়ের বাড়ি ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের শাহপাড়া গ্রামে যান মতিয়ার রহমান। সেখান থেকে জামাইয়ের আবাদি জমি কৈইপাড়াতে যান ধানের চারা রোপণ করতে। এমন সময় জামাইয়ের প্রতিপক্ষ বাবু মিয়াসহ তার ছেলেরা রাজু, আমিনুল, সাখাওয়াত ধারাল অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে এবং মতিয়ারকে কুপিয়ে জখম করে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় মতিয়ার রহমানের।


বিজ্ঞাপন


ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফারহান তানভীরুল ইসলাম বলেন, আমরা তাকে (মতিয়ার) মৃত অবস্থান পেয়েছি। দুপুর ২টার কিছু সময় পরে তাকে হাসপাতালে নিয়ে এসেছে পরিবারের লোকজন। নিহতের বাম পায়ে বেশ ধারাল অস্ত্র দিয়ে কোপানোর কয়েকটি চিহ্ন রয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, আমরা খবর পেয়েছি। মরদেহ হাসপাতালে আছে এবং বাবুল চৌধুরীকে আটক করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর