জামালপুরে জুলাই আগস্টের ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। থানা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল থেকে রোববার (২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এই ছয় আওয়ামী লীগ নেতা-কর্মীকে গ্রেফতার করে।
কক্সবাজার থেকে ফেরার পথে জামালপুর পৌর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক নীরু আহমেদকে দিগপাইত বাসস্ট্যান্ড থেকে ও পৌর শহরের ১১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য এবারত হোসেনকে শহরের পলাশগড় থেকে গ্রেফতার করে পুলিশ।
এছাড়া পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজাদুর রহমান, জেলা যুবলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জুলফিকার আহমেদ জুয়েল, সদর উপজেলার মেস্টা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান ও আওয়ামী লীগ কর্মী মজনু মিয়াকে গ্রেফতার করে ডিবি।
![]()
জামালপুর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সাল মো. আতিক জানান, জুলাই আগস্টের ঘটনায় সম্পৃক্ত থাকা, অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টাসহ তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ রোববার তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
প্রতিনিধি/এসএস




