সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিজিবিকে দেখে সাড়ে ৪ লাখ ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫, ০১:২২ পিএম

শেয়ার করুন:

মিয়ানমার থেকে আসা সাড়ে ৪ লাখ ইয়াবার চালান জব্দ 

কক্সবাজারের টেকনাফে চার লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাফ নদীর পাড়ে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। 

আরও পড়ুন: ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় সুদানি নারী আটক

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশিকুর রহমান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান দেশে আসতে পারে। এ খবরের ভিত্তিতে লেদা বিওপির আওতাধীন মেম্বার পোস্ট এলাকায় ব্যাটালিয়ন সদর এবং লেদা বিওপি থেকে দু’টি দল অভিযান চালায়। 

অভিযানের সময় পাচারকারীরা দু’টি বস্তা ফেলে নদী সাঁতরে পালিয়ে যায়। এ সময় অন্য পাচারকারীরা সেই বস্তা নিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে। এ সময় তারা বস্তাগুলো ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। অভিযান শেষে তল্লাশি চালিয়ে বস্তাগুলোর ভেতর থেকে চার লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বিজিবির অভিযানে ৯৪ ঘনফুট কাঠ জব্দ 

অভিযানে বাংলাদেশি কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে জড়িতদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর