সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিজিবির অভিযানে ৯৪ ঘনফুট কাঠ জব্দ

উপজেলা প্রতিনিধি, মিরসরাই
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

বিজিবির অভিযানে ৯৪ ঘনফুট কাঠ জব্দ

চট্টগ্রামের মিরসরাইয়ে বিজিবির অভিযানে ৯৪.৩৮ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার সময় বারইয়ারহাট-রামগড় সড়কের কয়লারমুখ চেকপোস্টে কর্মরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে কাঠগুলো জব্দ করে।

 

কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত হাবিলদার মনিরুজ্জামান জানান, সোমবার সকালে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্ত মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লারমুখ চেকপোস্টের সামনে বিজিবির একটি দল অভিযান চালিয়ে মালিকবিহীন ৯৪.৩৮ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ জব্দ করেছে। জব্দকৃত কাঠগুলো কয়লারমুখ চেকপোস্টে বিজিবির হেফাজতে রয়েছে।

এএ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর