সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

দ্রুতযান এক্সপ্রেস ট্রেন চালু রাখার দাবিতে অবরোধ

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৫, ০২:২২ পিএম

শেয়ার করুন:

দ্রুতযান এক্সপ্রেস ট্রেন চালু রাখার দাবিতে অবরোধ

পঞ্চগড়ে আটোয়ারী-বোদা কিসমত রেলস্টেশনে দ্রুতযান এক্সপ্রেস চালুর দাবিতে অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে ওই স্টেশনের স্থানীয়দের অবরোধের দুই ঘণ্টার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।


বিজ্ঞাপন


আরও পড়ুন: যমুনা রেল সেতুতে ট্রায়াল ট্রেনের পরীক্ষামূলক চলাচল শুরু

স্থানীয়দের অভিযোগ, বোদা ও উপজেলার একমাত্র রেলস্টেশন এ কিসমত রেলওয়ে স্টেশনটি। এ স্টেশনে দ্রুতযান এক্সপ্রেসের দীর্ঘ দিন ধরে বিরতি ছিল। আগামীকাল রোববার (১৯ জানুয়ারি) থেকে এ স্টেশন থেকে ট্রেনটি প্রত্যাহার করার কথা থাকায় এলাকাবাসী স্টেশনটিতে অবরোধ করে। অবরোধের খবর শুনে ইউএনও ও পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। তাদের দাবির কথা শুনেন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক স্যারের সঙ্গে কথা বলবেন এ ধরনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

কিসমত রেলস্টেশন মাস্টার বজলুর রহমান জানান, এ স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের বিরতি ছিল। এটা দুই মিনিটের বিরতি ছিল। এটা সরকার প্রত্যাহার করায় স্থানীয়রা সকালে যাত্রাবিরতির দাবিতে রেলস্টেশন অবরোধ করে। পরে ইউএনও ও পুলিশ এসে বিষয়টি নিয়ে কথা বলেছে। তখন প্রশাসনের আশ্বাসে স্থানীয়রা অবরোধ তুলে নেয়। 

আরও পড়ুন: পাটুরিয়া-আরিচা নৌপথে ফেরি চলাচল বন্ধ


বিজ্ঞাপন


আটোয়ারি নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান বলেন, সকালে কিসমত রেলওয়ে স্টেশনে অবরোধের খবর জেনে সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছি। তাদের যে বক্তব্য তা প্রতিবাদলিপি আকারে আমাকে দিতে বলেছি। এটা পেলে ডিসি স্যারের কাছে দিব। ডিসি স্যার রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন। তাদের দাবি ছিল এ রেলস্টেশনে যে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি বন্ধ ছিল, সেটা যেন পুনরায় চালু করা হয়। সার্বক্ষণিক যেন স্টেশনটি খোলা রাখা হয়। এমন দাবিতেই স্থানীয়রা অবরোধ করছিলেন।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর