বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

ট্রাকের নিচে চাপা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, ফেনী 
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫, ১০:১২ এএম

শেয়ার করুন:

ট্রাকের নিচে চাপা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ফেনীতে টিনবোঝাই গাড়ির নিচে চাপা পড়ে আবদুল গনি ইমরান (২৯) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আরও পড়ুন: ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

তিনি সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কেরানী বাড়ির আহসান উল্লাহর ছোট ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। 

পুলিশ সূত্র জানায়, রাত আনুমানিক ৮টার দিকে ফতেহপুর এলাকায় একটি টিনবোঝাই গাড়ি উল্টে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান উল্টে যাওয়া গাড়ির টিনের নিচে চাপা পড়ে আছেন ইমরান। পরে ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ও ফেনী ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: চাঁদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী আহত, নিহত ১

এ বিষয়ে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান বলেন, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। 

মহিপাল হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. হারুনুর রশীদ বলেন, টিনবোঝাই গাড়ি উল্টে পড়েছিল। টিনের নিচে চাপা পড়েছিলেন ইমরান। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর