শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

মেহেরপুরে বাসচাপায় প্রাণ গেল দুই কলেজছাত্রের

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ০৬:৪৮ পিএম

শেয়ার করুন:

মেহেরপুরে বাসের ধাক্কায় ২ কলেজ ছাত্রের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই কলেজ ছাত্র নিহত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, মেহেরপুরের গাংনী উপজেলার উপজেলার পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে সিয়াম হোসেন (১৯) এবং একই গ্রামের সৌদি আরব প্রবাসী সৌরভ হোসেন সেন্টুর ছেলে আব্দুল বাকী (১৯)। তারা দু’জনেই কুষ্টিয়া ইসলামিয়া কলেজের প্রথম বর্ষের ছাত্র। 

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।

পীরতলা গ্রামের গ্রাম্য পশু ডাক্তার আব্দুল আওয়াল জানান, সিয়াম ও বাকি নামে কলেজ পড়ুয়া দুই বন্ধু সুজোকি-১৬০ সিসি কালো রঙের মোটরসাইকেল যোগে কুষ্টিয়া ইসলামিয়া কলেজে নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া- মেহেরপুর সড়কে আকুবপুর ইটভাটা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা রফ রফ এক্সপ্রেস যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লেগে সিয়াম ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা আব্দুল বাকিকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় মোটরসাইকেলের সামনের অংশ ও দুমড়ে যায়। এলাকাবাসী বাসটিকে আটক করে পুলিশের সোপর্দ করেছে। বাসটির রেজিস্ট্রেশন নম্বর কক্সবাজার মেট্রো জ ০৪ ০০২১।

গাংনী থানা অফিসার বানী ইসরাইল জানান, সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রের মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যাত্রীবাহী বাসটিকে পুলিশ হেফাজত নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ মাঠে রয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর