শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

মসজিদে সীমানা প্রাচীর ভেঙ্গে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ০৬:২৭ পিএম

শেয়ার করুন:

মসজিদে সীমানা প্রাচীর ভেঙ্গে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মাগুরায় মসজিদে সীমানা প্রাচীর ভেঙ্গে নির্মাণ শ্রমিক আব্দুল লতিফ (২৮) নামে এক যুবকের মুত্যু হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে সদরের চাউলিয়া ইউনিয়ন বাওড়ভাঙ্গা গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতের ভাই রজব আলী জানান, পুরাতন এই মসজিদের প্রাচীর সংস্কার চলছিল। নিহত ললিফ সেখানে রাজমিন্ত্রীর কাজ করছিলেন। হঠাৎ করে প্রাচীরের একটি অংশ তার ওপর ভেঙ্গে পড়লে সে গুরুতর আহত হয়। পরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে এলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।

মাগুরা সদর থানা ওসি আয়ুব আলী বলেন, মসজিদের সীমানা প্রাচীর ভেঙ্গে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর