সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

আগামী নির্বাচনে আনসারদের ভিন্নরূপে দেখা যাবে: আনসার মহাপরিচালক

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৫, ১১:৫০ এএম

শেয়ার করুন:

আগামী নির্বাচনে আনসারদের ভিন্নরূপে দেখা যাবে: আনসার ও ভিডিপি মহাপরিচাল

রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সামনের নির্বাচনে তাদেরকে ভিন্নরূপে দেখতে পাবেন বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

রোববার (৫ জানুয়ারি) সকালে তিনি গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভিডিপি দিবস উপলক্ষে জাতীয় সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এর আগে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপির একাডেমিতে বেলুন ও পায়রা উড়িয়ে  ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশের উদ্বোধন করেন। পরে মহাপরিচালকের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি একাডেমির বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে তিনি সমাবেশ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং সমাবেশের সফলতা কামনা করেন।

আরও পড়ুন

‘ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের মধ্য দিয়ে কথা বলার সুযোগ পেয়েছি’

তিনি আরও বলেন, একটি ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভিডিপি সদস্যদের বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। নতুন সিলেবাস ও প্রশিক্ষণ নীতিমালা অনুযায়ী সদস্যদের দক্ষতা উন্নয়নের লক্ষে আত্মনিয়োগ করতে হবে। ‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীর মহতি উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করার জন্য তিনি সব স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান।

মহাপরিচালক দায়িত্ব গ্রহণের পর থেকে প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও তাদের কল্যাণে ভিডিপি সদস্যদের ভূমিকা নিয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, দেশ পুনর্গঠনে ভিডিপি সদস্যদের প্রকৃত স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, একাডেমির কমান্ড্যান্ট, উপ-মহাপরিচালক এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর