লক্ষ্মীপুর সদর উপজেলার (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ বলেছেন, ১৭ বছর বিএনপি ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। কথা বলার অধিকার ছিল না। ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের মাধ্যমে কথা বলার সুযোগ পেয়েছি। মিছিল-মিটিং করার সুযোগ হয়েছে। ইনশাআল্লাহ এ সুযোগকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে হবে।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ার বেড়ী বাজার এলাকায় 'মিয়ার বেড়ী ক্লাবের' আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ‘শেখ হাসিনা দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে’
বিএনপির শীর্ষ এ নেতা আরও বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। এ জন্য প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও জেলা পর্যায়ে বিএনপির কর্মসূচি চলমান রয়েছে।
আলোচনা শেষে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পক্ষ থেকে ১৬০ পরিবারকে শীতবস্ত্র (কম্বল) উপহার দেওয়া হয়।
আরও পড়ুন: ‘শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’
সদর উপজেলা (পূর্ব) বিএনপির সদস্য তোফায়েল আহম্মদ সবুজের সভাপতিত্বে ও মিয়ার বেড়ী ক্লাবের সভাপতি কবির হোসেনের সঞ্চলনায় প্রধান বক্তা ছিলেন - জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, জেলা যুবদলের সদস্য এস. এম. আজাদ।
বিশেষ অতিথি ছিলেন - সদর উপজেলা (পূর্ব) বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহ্ মোহাম্মদ এমরান, আহ্বায়ক সদস্য সালাউদ্দিন ভূঁইয়া, মাস্টার সোলাইমান, হুমায়ুন মেম্বার, মাছুম হোসন নূর, সদর উপজেলা (পূর্ব) কৃষক দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক হিরণ পাটোয়ারী ও জেলা যুবদলের সদস্য মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রতিনিধি/ এমইউ




