সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

‘শেখ হাসিনা দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে’

জেলা প্রতিনিধি, নাটোর 
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:২২ পিএম

শেয়ার করুন:

‘শেখ হাসিনা দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে’

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চ পর্যায়ের সর্বক্ষেত্রে শিক্ষার মান নেই। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে নাটোর নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজ মাঠে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনা সব পর্যায়ের শিক্ষাব্যবস্থা নষ্ট করে দিয়েছে। আগামী দিনে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে শিক্ষকসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নাটোরে তেমন কোনো শিল্প-কারখানা ছিল না। আমি এমপি থাকা অবস্থায় প্রাণের মালিককে বলে নাটোরে প্রাণ কারখানা নির্মাণ করাই। আজ সেখানে হাজার হাজার ছেলে-মেয়ের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আগামী দিনে সুযোগ হলে নাটোরে এমন শিল্প-কলকারখানা সৃষ্টি করবো, যেখানে তোমরা পড়াশোনা শেষ করে চাকরিতে প্রবেশ করতে পারো।

দুলু আরও বলেন, বেগম খালেদা জিয়া নারীদের জন্য শিক্ষাব্যবস্থা সহজ করে দিয়েছিলেন। এইচএসসি পর্যন্ত বেতন-ভাতা ফ্রি করে দিয়েছিলেন। যাতে নারীরা সহজে শিক্ষা গ্রহণ করতে পারেন। এছাড়া শিক্ষা জীবন শেষে চাকরিতে প্রবেশ করে নিজে টাকা উপার্জন করতে পারে এবং সংসারে সফলতা আনতে পারে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে দেশে বহু কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

জনগণের ভোটে নির্বাচিত হওয়া অনেক কষ্টের। আওয়ামী লীগ তো দিনের ভোট রাতে করেছে। তারা জনগণের কথা কী বুঝবে। তারা শুধু নিজেদের এমপি-মন্ত্রী পরিচয় দেয়। তারা লুটপাট করে সবকিছু ধ্বংস করে দিয়েছে।

নাটোর নবাব সিরাজ উদ্‌ দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - উপাধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) প্রফেসর মো. আব্দুর রশীদ সরকার, বাংলা বিভাগীয় প্রধান মো. আলতাফ হোসেন, নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান।

এছাড়া উপস্থিত ছিলেন - জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক ভিপি সানোয়ার হোসেন তুষারসহ অনেকে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর