শুক্রবার, ৮ মে, ২০২৬, ঢাকা

হবিগঞ্জে চা শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৪, ০২:৩৪ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জে চা শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাটে অভিজিৎ সাঁওতাল (৪৫) নামের এক চা শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ অক্টোবর) বেলা ৩টার দিকে উপজেলার দেউন্দি চা বাগানের ফুলছড়ি টিলা থেকে এ লাশ উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বাসায় ফেরার সময় যুবককে কুপিয়ে হত্যা

নিহত অভিজিৎ উপজেলার কাঁপাই চা বাগানের মৃত দূর্জত ধন সাঁওতালের ছেলে।

পুলিশ জানায়, অভিজিৎ সাঁওতালের মেয়ে অঙ্কিতা সাঁওতাল (১৮) ঢাকায় কোনো এক বাসায় ঝিয়ের কাজ করেন।

আরও পড়ুন: শিক্ষক হত্যার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার


বিজ্ঞাপন


তিনি দুর্গাপূজা উপলক্ষে গত শনিবার (১২ অক্টোবর) সকালে বাড়িতে আসেন। বিকেল বেলা বাজার করার জন্য তার বাবা অভিজিৎ সাঁওতালকে কিছু টাকা দেন। তিনি টাকা নিয়ে দেউন্দী চা বাগানের বাজারে যান। এরপর থেকে অভিজিৎ সাঁওতাল নিখোঁজ ছিলেন।

লাশ উদ্ধারের পর ওই রাতেই ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর