রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় পোড়ানো হলো জাল, বোট জব্দ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৪, ০৪:৪২ পিএম

শেয়ার করুন:

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় পোড়ানো হলো জাল, বোট জব্দ

হাতিয়ায় কমলার দিঘি সংলগ্ন নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় অভিযান চালিয়ে প্রায় ১৩শ মিটার জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এসময় ইঞ্জিনচালিত একটি কাঠের বোট জব্দ করা হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ও নলচিরা নৌ-পুলিশের উপস্থিতিতে জব্দ করা জাল পোড়ানো হয়। এবং মাছ শিকারে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।


বিজ্ঞাপন


এর আগে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৩টার সময় নোয়াখালীর হাতিয়া উপজেলা মৎস্য অফিসের নিয়মিত টহলের সময় মাছ ধরার এ উপকরণসমূহ জব্দ করা হয়। এসময় ৬ জেলেকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন

পিরোজপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক জব্দ

আটক জেলেরা হলেন- উপজেলার তেলাপিয়া মার্কেট এলাকার কামাল উদ্দিনের ছেলে ইদ্রিছ মিয়া, আবু তাহেরের ছেলে শাহাদাত, আবুল কাশেমের ছেলে রাজি, আহসানুল হকের ছেলে আমজাদ, আবুল কালামের ছেলে মিরাজ, আবুল কাশেমের ছেলে হাসান।

IMG-20241018-WA0000


বিজ্ঞাপন


হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান অমান্যকারী এসব জেলেদের তাৎক্ষণিক সাজা না দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি। কেননা নৌ-পুলিশ কিংবা অন্যান্য ফোর্স সংকট থাকায় তাৎক্ষণিক আমরা কারও সাপোর্ট পায়নি। এরপরও আমাদের অভিযান টহল নিয়মিত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর