শুক্রবার, ৮ মে, ২০২৬, ঢাকা

শিক্ষক হত্যার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৪, ০২:১৫ পিএম

শেয়ার করুন:

শিক্ষক হত্যার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

কক্সবাজারের পেকুয়ায় আলোচিত শিক্ষক মোহাম্মদ আরিফ হত্যার ঘটনায় উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম মহানগরীর সদরঘাটের পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব: ১৫- এর অধিনায়ক এইচএম সাজ্জাদ। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: নাটোরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নিহত ১

তিনি জানান, গ্রেফতারের পর তাকে চট্টগ্রাম থেকে কক্সবাজারে আনা হয়। এর আগে গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরের আন্দরকিল্লা এলাকা থেকে মো. রুবেল খান নামের এক যুবককে গ্রেফতার করে র‍্যাব। অপহরণ ও হত্যাকাণ্ডের প্রাথমিক পরিকল্পনাকারীদের মধ্যে রুবেল অন্যতম। রুবেল এই হত্যাকাণ্ড ও মুক্তিপণ আদায়ের সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা অকপটে স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাব উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে। 

আরও পড়ুন: গোয়ালন্দে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা

গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে পেকুয়া সদরের ফায়ার সার্ভিসের সামনে থেকে অজ্ঞাত ৮-৯ জন অস্ত্রধারী সন্ত্রাসী জোরপূর্বক শিক্ষক আরিফকে তুলে নিয়ে যায়। এরপর থেকে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে। পরে নিখোঁজের ১৩ দিন পর শুক্রবার (১১ অক্টোবর) অপহৃত শিক্ষকের মরদেহ মিলে তার নিজ বাড়ির পরিত্যক্ত পুকুরে। গতকাল শনিবার (১২ অক্টোবর) মাগরিবের নামাজের পর শিক্ষক আরিফের জানাজা শেষে মরদেহ দাফন করা হয়েছে।


বিজ্ঞাপন


র‍্যাব ১৫-এর অধিনায়ক এইচএম সাজ্জাদ হোসেন বলেন, গ্রেফতার জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। 

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর