বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

আবারও ঠাকুরগাঁওয়ে বজ্রপাত, মৃত ১ 

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৪ পিএম

শেয়ার করুন:

আবারও ঠাকুরগাঁওয়ে বজ্রপাত, মৃত ১ 

আবারও ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কালাম মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গুঞ্জরগড় গ্রামে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: পঞ্চগড়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নিহত ওই ব্যক্তি একই গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।

আরও পড়ুন: কোটালীপাড়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে মাহুতের মৃত্যু


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে মাছ ধরতে গিয়েছিলেন কালাম। এ সময় বজ্রপাতের ঘটনায় আহত হন তিনি। তখন উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেলে বজ্রপাতে জেলার দুই উপজেলায় তিনজন নিহত ও আটজন আহতদের ঘটনা ঘটেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর