মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৩ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে পখিন চন্দ্র বর্মন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার আলোয়াখোয়ার ঝাকুয়া পাড়ায় এ ঘটনাটি ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বান্দরবানে বজ্রপাতে মারমা নারীর মৃত্যু

নিহত পখিন চন্দ্র বর্মন একই গ্রামের ধীরেন চন্দ্র বর্মনের ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলের পর গরু-ছাগলের জন্য মাঠে ঘাস কাটতে যান পখিন। ঘাস নিয়ে বাড়ি ফেরার পথে বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটে। আহতাবস্থায় উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: লালমনিরহাটে বজ্রপাতে শিশুর মৃত্যু


বিজ্ঞাপন


আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিঞা বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর