বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

বান্দরবানে বজ্রপাতে মারমা নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৫ এএম

শেয়ার করুন:

বান্দরবানে বজ্রপাতে মারমা নারীর মৃত্যু

বান্দরবানে নিজেদের বাগানে কাজ করার সময় বজ্রপাতে সাইমেউ মারমা (৩৫) নামে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত নারীর মৃত্যু ঘটেছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার ওয়াইব্রাং পাড়ায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিক্ষার্থীর

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ পারভেজ আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নিহত সাইমেউ মারমার স্বামী মংবানু মারমা মালয়েশিয়ায় কর্মরত।

আরও পড়ুন: ফেনীতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ 


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রগুলো জানায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশে নিজেদের বাগানে কাজ করার সময় বিকট শব্দে বিস্ফোরিত বজ্রপাতের শিকার হন সাইমেউ মারমা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর