বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক খুন

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জে
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ পিএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পোশাকশ্রমিক খুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক খুন হয়েছেন। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার বিলাশ নগর এলাকায় এলজিডি কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বগুড়ায় চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন 

নিহত পোশাক শ্রমিকের নাম শামীম (১৮)। তিনি ফতুল্লার ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার সাগর ভিলার দ্বিতীয় তলার ফ্লাটের ভাড়াটিয়া জনুব আলীর ছেলে।

নিহতের বন্ধু বিজয় ও সৈকত জানান, শামীমসহ তারা তিন বন্ধু গার্মেন্টস থেকে বাসায় ফিরছিলেন। তারা এলজিডি কার্যালয়ের সামনে বিলাশনগর এলাকায় পৌঁছলে ১৫ থেকে ২০ জন শামীমের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন বাধা দিলে ছিনতাইকারীরা বিজয় ও শামীমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় বিজয়ের হাতে ও শামীমের বুকের নিচে ছুরিকাঘাত করা হয়। ওই সময় শামীম মাটিতে পড়ে গেলে শুক্কুর তার বাহিনী নিয়ে পালিয়ে যায়। এরপর শামীমকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ফেনীতে আন্দোলনে নিহত ২ জনের লাশ উত্তোলন


বিজ্ঞাপন


শামীমের বড় ভাই বাবলু বলেন, আমার ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমার ভাইকে যারা হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ বলেন, নিহতের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর