বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঝালকাঠিতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

জেলা প্রতিনিধি, ঝালকাঠি 
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৫ এএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

ঝালকাঠির নলছিটি উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ সরোয়ার খান (৪২) নামে এক পথচারী নিহত হয়েছেন। 

বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে উপজেলার মগর ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিহত সরোয়ার খান পূর্ব রায়াপুর এলাকার মৃত আব্দুর রশিদ খানের ছেলে। তিনি বিভিন্ন স্থান থেকে শাক সংগ্রহ করে সেগুলো বিক্রি করতেন।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রাস্তা দিয়ে হাঁটার সময় সরোয়ার খানকে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এতে গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

নলছিটি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর