সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শখের বসে মাছ ধরতে গিয়ে গাড়িচালকের মৃত্যু 

উপজেলা প্রতিনিধি, চট্টগ্রাম (মিরসরাই)
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪, ১০:১০ পিএম

শেয়ার করুন:

শখের বসে মাছ ধরতে গিয়ে গাড়িচালকের মৃত্যু 

চট্টগ্রামের মিরসরাইয়ে শখের বসে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল গাড়িচালক নুরুল হুদার (৪৫)। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় মিরসরাই ইকোনমিক জোনের ১৬ নম্বর গেইট এলাকায় এ ঘটনা ঘটে। 

আরও পড়ুন: রাঙ্গামাটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিহত নুরুল হুদা মিরসরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মধ্যম তালবাড়িয়া এলাকার রশিদ মাস্টার বাড়ির মোর্শেদ আহম্মদের পুত্র। নুরুল হুদা দুই সন্তানের জনক। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে নুরুল হুদা আরও পাঁচজনসহ মিরসরাই ইকোনমিক জোনের ১৬ নম্বর গেইট এলাকায় মাছ ধরতে যায়। এ সময় খালে মাছ ধরার সময় পানির স্রোতের মধ্যে সে ডুবে যায়। 

আরও পড়ুন: কুমিল্লায় ভয়াবহ বন্যায় ২১ জনের প্রাণহানি

প্রায় ২ ঘণ্টা পর সন্ধ্যায় স্থানীয় জেলের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে বড়তাকিয়া লাইপ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার আহম্মদ হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে নিয়ে চলে আসে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর