বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাঙ্গামাটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি 
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪, ০৫:৫৭ পিএম

শেয়ার করুন:

রাঙ্গামাটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাঙ্গামাটির লংগদুতে পানিতে ডুবে তাসলিমা নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের সোনাই মালাদ্বীপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র আসুয়াতের

মৃত তাসলিমা আক্তার সোনাই এলাকার মালাদ্বীপ গ্রামের বোট-চালক কাদির হোসেনের ছোট মেয়ে।

তাসলিমার বাবা কাদির হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে তাসলিমাসহ বাচ্চারা ঘরের সামনে খেলা করছিল। আমি ঘরের কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ বাচ্চাদের আওয়াজ না পেয়ে আমরা দ্রুত নদীর কাছে গিয়ে খুঁজতে শুরু করি। আশেপাশে খুঁজে না পেয়ে পানিতে খোঁজাখুঁজি করলে কিছুক্ষণ পর তাসলিমার নিথর দেহ পানির নিচে পাওয়া যায়।

আরও পড়ুন: কুমিল্লায় চাচির হাতে ভাতিজা খুন


বিজ্ঞাপন


এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। এখন কাপ্তাই হ্রদ পানিতে ভরপুর। এই সময় শিশুদের প্রতি বিশেষ নজর রাখতে হবে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর