বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র আসুয়াতের

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৪, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র আসুয়াতের

নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পরেও আসুয়াত (১৩) নামে এক স্কুলছাত্রের সন্ধান মেলেনি।

শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকা থেকে নিখোঁজ হয় আসুয়াত।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কুমিল্লায় চাচির হাতে ভাতিজা খুন

এ ঘটনায় মঙ্গলবার (২৭ আগস্ট) নিখোঁজ আসুয়াতের মা জাহিদা বেগম কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আসুয়াত কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকার ইপিয়ার শেখের ছেলে এবং শাহাবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র।

আরও পড়ুন: হাসপাতালে সাবেক বিচারপতি মানিক 


বিজ্ঞাপন


নিখোঁজের পরিবার ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত পাঁচ দিন আগে শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আসুয়াত। পরে পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে মঙ্গলবার সাধারণ ডায়েরি করে।

বুধবার (২৮ আগস্ট) সকালে মুঠোফোনে স্কুলছাত্র নিখোঁজের ঘটনায় জিডির বিষয়টি নিশ্চিত করেন কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন। তিনি জানান, শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর