বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

আখাউড়ায় বৃদ্ধকে পিটিয়ে মারলো প্রতিবেশীরা 

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৪, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

আখাউড়ায় বৃদ্ধকে পিটিয়ে মারলো প্রতিবেশীরা 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার প্রত্যন্ত এলাকায় মো. হেবজু মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে তারই প্রতিবেশী লোকজনের বিরুদ্ধে। 

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে এ ঘটনা ঘটানোর পর ওই বাড়ির লোকজন পালিয়ে যায়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বগুড়ায় হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

পুলিশ লাশ উদ্ধার করে বুধবার (২৮ আগস্ট) সকালে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত করিয়েছে।
 
স্থানীয়দের বরাত দিয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল জানান, প্রতিবেশী শাহ আলম মিয়ার বাড়ির একটি মোবাইল ফোন চুরি হয়। এ বিষয়ে অভিযোগ উঠানো হয় হেবজু মিয়ার স্ত্রীর বিরুদ্ধে। 

আরও পড়ুন: আবারও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা

বিষয়টি মঙ্গলবার সন্ধ্যায় জানতে চাইলে প্রতিবেশী বাড়ির লোকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় কাঠের বস্তু দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বৃদ্ধের পক্ষ থেকে কেউ অভিযোগ দিলে সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর