মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চাকরি পুনর্বহালের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৪, ০২:৫৫ পিএম

শেয়ার করুন:

চাকরি পুনর্বহালের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৩-০৪ সালে নিয়োগপ্রাপ্ত রাজনৈতিক প্রতিহিংসার শিকার ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের চাকরি পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

রোববার (২৫ আগস্ট) সকালে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন চাকরিচ্যুতরা।

বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাকরি রক্ষা কমিটির মহাসচিব মো. মিয়া হোসেন রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন— অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল করিম, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ফকির রফিকুল আলম, মো. আবু হানিফ খন্দকার, মো. তারিকুল ইসলাম, আমিনুল আক্তার, শফিউল করিম শফিক আলমগীর হোসেন, আফজাল হোসেন, আব্দুল মতিন, রবিউল ইসলাম, মিয়াজউদ্দিন।

সমাবেশে চাকরিচ্যুতরা তাদের চাকরি অবিলম্বে পুনর্বহালের দাবি জানান।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর