বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

কচুয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৪, ০২:৪৬ পিএম

শেয়ার করুন:

কচুয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সেনাবাহিনীর ওপর আওয়ামী লীগ সমর্থকদের হামলার প্রতিবাদে ছাত্রদলের আয়োজনে কচুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ আগস্ট) সকালে কচুয়া উপজেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ঝিনাইদহ সদর হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত শিক্ষার্থীরা

সকালে কচুয়া জিরো পয়েন্ট থেকে একটি মিছিল কচুয়া মডেল মসজিদ হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে রূপ নেয়। 

সমাবেশ থেকে ছাত্র নেতারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সেনাবাহিনীর ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগ সমর্থকরা প্রমাণ করেছে যে তারা সন্ত্রাসী। ভিন্ন পন্থায় আবারও তারা দেশকে শাসন করতে চায়। বাংলার মাটিতে তা আর হতে দেওয়া হবে না। ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তাদের সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

আরও পড়ুন: শহরে দেয়াল লিখন ও আলপনা এঁকেছে শিক্ষার্থীরা


বিজ্ঞাপন


আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বাগেরহাট জেলা ছাত্রদলের নেতারা ও সাধারণ ছাত্র-জনতা উপস্থিত ছিল।

প্রতিনিধি/ এমইউ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর