বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

কবরস্থানে মিলল শিক্ষকের লাশ

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৪, ০৭:৪২ এএম

শেয়ার করুন:

কবরস্থানে মিললো শিক্ষকের লাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিখোঁজের ২৪ দিন পর পিরোজপুরের নাজিরপুরের এক শিক্ষকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ আগস্ট) বিকেলে তার মরদেহ পাওয়া যায়।


বিজ্ঞাপন


নিহত রফিকুল ইসলাম (৫২) উপজেলার সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রামের মৃত জব্বার শিকদারের ছেলে। তিনি পেশায় কম্পিউটার শিক্ষক ছিলেন।

আরও পড়ুন: পেটোয়া বাহিনী হিসেবে কাজ করতে চাই না: সাতক্ষীরা পুলিশ  

ঢাকার গোপীবাগে তার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। গত ১৯ জুলাই রাত সোয়া ৯টা থেকে তার মোবাইল ফোন বন্ধ হলে তিনি নিখোঁজ হন।

নিহতের স্ত্রী নাফিয়া ইসলাম (৪০) তার স্বামীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১০ আগস্ট বিকেলে ঢাকার মোহাম্মাদপুরের রায়েরবাজার আঞ্জুমান মফিদুল ইসলাম কবরস্থানে তার মরদেহ পাওয়া যায়। এর আগে একই দিন দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে থাকা তার গুলিবিদ্ধ ছবি থেকে তাকে শনাক্ত করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীর চোখ উপড়ানো লাশ উদ্ধার

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের পক্ষে কয়েকটি মিছিলে অংশ নিয়েছিলেন আমার স্বামী রফিকুল ইসলাম। সে কারণে প্রাথমিকভাবে আমরা মনে করছিলাম, তিনি সম্ভবত পুলিশের হাতে আটক হয়ে কারাগারে আছেন। এ কারণে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন থানা ও ডিবি পুলিশের কাছে খোঁজ নেওয়া হয়েছিল। এবার তার লাশ পেলাম।  

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এ হত্যা ও গুমের তীব্র নিন্দা জানিয়ে বলেন, আওয়ামী লীগ তাদের শাসনামলে দেশের হাজার হাজার শিক্ষক এবং ভিন্ন মতাদর্শের নেতা-কর্মীদের হত্যা করে লাশ গুম করেছে। তাদের এসব হত্যাকাণ্ডের বিচার করতে হবে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর