বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

কেরানীগঞ্জে ২ তরুণীকে গণধর্ষণ

উপজেলা প্রতিনিধি, ঢাকা (কেরানীগঞ্জ)
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৪, ০৮:১০ এএম

শেয়ার করুন:

কেরানীগঞ্জে ২ তরুণীকে গণধর্ষণ

ঢাকার কেরানীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে নিজ বাসায় নিয়ে দুই তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। 

শনিবার (১০ আগস্ট) ভোর ৬টায় দক্ষিণ তেঘরিয়া ইউনিয়ন পশ্চিমদী খোয়ালপাড়া এলাকায় হবি মোল্লার বাসা থেকে ধর্ষণের শিকার দুই তরুণীকে উদ্ধার করেন ছাত্ররা।


বিজ্ঞাপন


আরও পড়ুন: নৃত্যশিল্পীকে গণধর্ষণ, গ্রেফতার ৫

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে ধর্ষিতা তরুণীরা তাদের তিন ছেলে বন্ধু নিয়ে কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে তেঘরিয়া এলাকায় ঘুরতে আসেন। পথে হবি মোল্লার ছেলে সিপন মোল্লা (২৮) ও তার দলবল তাদের আটক করে।

পরে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও মোবাইল নিয়ে ছেলে তিনটিকে ছেড়ে দেয়। এছাড়া সিপন ও তার দলবল ওই দুই তরুণীকে অস্ত্রের মুখে বাসায় নিয়ে ধর্ষণ করে।

আরও পড়ুন: উপজাতি তরুণীকে গণধর্ষণ মামলায় ৩ যুবক গ্রেফতার


বিজ্ঞাপন


মুক্তি পাওয়া সেই তিন ছেলে সকাল ৬টার দিকে কদমতলী এলাকায় এসে কিছু ছাত্রকে বিষয়টি খুলে বললে তারা সিপন মোল্লার বাড়িতে হানা দিয়ে ওই দুই তরুণীকে উদ্ধার করেন। এ সময় সিপনসহ তার বন্ধুরা বাড়ির ছাদ দিয়ে পালিয়ে যায়।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর