শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

জামালপুর কারাগারে ৬ জন নিহত, আহত ১৮

জেলা প্রতিনিধি, জামালপুর 
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৪, ০২:৩৪ পিএম

শেয়ার করুন:

জামালপুর কারাগারে ৬ জন নিহত, আহত ১৮

জামালপুর জেলা কারাগারে বন্দীদের বিদ্রোহ ও আগুন লাগিয়ে বের হওয়ার চেষ্টার ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এছাড়া জেলারসহ আহত হয়েছেন ১৮ জন। এর মধ্যে বন্দী রয়েছেন চারজন এবং কারারক্ষী রয়েছেন ১৪ জন।

শুক্রবার (৯ আগস্ট) বেলা ১২টার দিকে জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাতাহ বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: আমির হোসেন আমুর বাসভবন থেকে ৫ কোটি টাকা উদ্ধার

নিহত বন্দীরা হলেন - আরমান, রায়হান, শ্যামল, ফজলে রাব্বি বাবু, জসিম ও রাহাত। তারা সবাই জামালপুর সদর উপজেলার বাসিন্দা।

আহতরা জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

জেলার আবু ফাতাহ বলেন, গতকাল দুপুরে কারাগারের ভেতরে বন্দীদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় বন্দীরা কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করে কারারক্ষীরা। পরে বিক্ষুব্ধ বন্দীরা কারাগারের ভেতরে দু’টি ভবন, জেলারের কক্ষ ও প্রধান গেইটের ভেতরে ভাংচুরের পর অগ্নিসংযোগ করে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সিলেটে আ.লীগ নেতাদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

এ সময় বন্দীদের কাছে জিম্মি হয়ে পড়ে ১৩ কারারক্ষী। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে এবং রাতে কারারক্ষীদের ফেরত দেয় বন্দীরা। মূলত, ভোর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী।

নিজেদের মধ্যে সংঘর্ষ ও দেয়ালে উঠে পালানোর সময় পড়ে গিয়ে বন্দীরা মারা গেছে বলে ধারণা করছেন জেলার আবু ফাতাহ।

জামালপুরের এই কারাগারে বন্দী রয়েছে ৬৬৯ জন। এর মধ্যে সাজাপ্রাপ্ত আসামি হলেন ১০০জন।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর