বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

বগুড়ায় শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি 

জেলা প্রতিনিধি, বগুড়া 
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৪, ০৫:১৩ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি 

বগুড়ায় শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ও বিক্ষোভ হয়েছে। পুলিশি বাধায় তারা আদালত চত্বরে যেতে না পারলেও শহরের জলেশ্বরীতলা এলাকায় তারা মিছিল করে। 

বুধবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তারা সড়কে অবস্থান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

আরও পড়ুন: যশোরে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টায় শহরের জলেশ্বরীতলা কালিবাড়ি মোড়ে সমবেত হতে শুরু করে শিক্ষার্থীরা। সেখান থেকে তারা মিছিল নিয়ে আদালত চত্বরের দিকে রওনা দেয়। আলতাফুন নেছা খেলার মাঠের রাস্তার মুখে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে মিছিলটি আটকে দেয়। পরে সেখানে বসে পড়ে বিক্ষোভ শুরু করে তারা। আধা ঘণ্টা সেখানে অবস্থানের পর খেলার মাঠের রাস্তা ধরে তারা আবারও জলেশ্বরীতলা শহীদ আব্দুল জব্বার সড়কে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। সেখান থেকে মিছিল নিয়ে তারা জেলখানা মোড়ে যায়। সেখানে সড়কে বসে পড়ে বিক্ষোভ সমাবেশ করে বেলা দেড়টায় কর্মসূচি সমাপ্ত করে।

সমাবেশ চলাকালে শিক্ষার্থীরা গণগ্রেফতার ও মামলার প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে গ্রেফতার ছাত্রদের মুক্তি দিতে হবে এবং ছাত্রদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। সেইসঙ্গে তারা হত্যা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন।

আরও পড়ুন: কোটাবিরোধী সহিংসতায় নিহত ইমতিয়াজের লাশ যাচ্ছে যশোরে

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে ফিরে গেছেন। কর্মসূচি চলাকালে শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর