সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৪, ১২:৩৮ পিএম

শেয়ার করুন:

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহের তারাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাসের ধাক্কায় ব‍্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। 

বুধবার (৩১ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার কাকনী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার দাস।

নিহতরা হলেন— উপজেলার টেঙ্গুরিয়াকান্দা বড়বাড়ী গ্রামের বাসিন্দা মৃত আব্বাস আলীর ছেলে অটোচালক হারুন অর রশিদ (৪০) এবং স্থানীয় নলচাপড়া গ্রামের বাসিন্দা মৃত আ. রশিদের ছেলে সোহেল মিয়া (২৮)।

এসআই সজীব কুমার দাস জানান, জামালপুরের বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জননী পরিবহনের এক যাত্রীবাহী বাস ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারায়। এরপর সেটি যাত্রীবাহী এক ব‍্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে বাসটি স্থানীয় একটি ইলেকট্রিক দোকানে ঢুকে পড়ে। এ ঘটনায় অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন।

এসআই আরও জানান, এ ঘটনায় বাসচালক আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর