চট্টগ্রামের হাটহাজারীতে বাসের চাপায় দুই জন নিহত হয়েছেন।
শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কের মনিয়াপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের মধ্যে একজনের নাম নিকাশ বড়ুয়া (৫০)। তিনি মনিয়াপুকুর এলাকার বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে নিহত অন্যজনের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ।
ওসি জানান, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় চাপা দিলে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। এর মধ্যে আমরা একজনের পরিচয় নিশ্চিত হতে পেরেছি। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অন্য জনের নাম-পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।
আরকে/টিবি




