শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

ঝালকাঠিতে যুবকের গোপনাঙ্গ কেটে দিল দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৪, ১২:৫৭ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে যুবকের গোপনাঙ্গ কেটে দিল দুর্বৃত্তরা

ঝালকাঠির রাজাপুর উপজেলায় মৃণাল (২৭) নামে এক যুবকের গোপনাঙ্গ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের চর শুক্তাগড় গ্রামে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: পলাশবাড়ীতে বিএনপি-জামায়াতের ৭০ নেতাকর্মীর নামে মামলা

বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান। মৃণাল শুক্তাগড় এলাকার মৃত রনজিৎ-এর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে মৃণালের পুরুষাঙ্গ কেটে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: কেপিএমের পরিত্যক্ত ভবনে লাশ


বিজ্ঞাপন


রাজাপুর থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর