শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

কেপিএমের পরিত্যক্ত ভবনে লাশ

জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি 
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৪, ০৪:০৮ পিএম

শেয়ার করুন:

কেপিএমের পরিত্যাক্ত ভবনে লাশ

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলসের (কেপিএম) একটি ভবনের ভেতরে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। 

শনিবার (২৭ জুলাই) এই খবর পাওয়ার পর দুপুরে লাশ উদ্ধারের কাজ শুরু হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কোটাবিরোধী সহিংসতায় নিহত ইমতিয়াজের লাশ যাচ্ছে যশোরে

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, লাশটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। ডোম ও অ্যাম্বুলেন্স এলে মরদেহটি উদ্ধার করা হবে।

এদিকে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, পঁচে যাওয়া লাশটি উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার আবুল কাশেম বাবুলের (৫৫)। বাবুল এক সময় কেপিএমের শ্রমিক ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: পুলিশকে কামড়িয়ে আহত করেছেন নারী ভাইস চেয়ারম্যান


বিজ্ঞাপন


চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আক্তার হোসেন মিলন জানান, আবুল কাশেম বাবুল নামের ওই ব্যক্তি গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। পরে তার পরিবার অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে শুক্রবার কাপ্তাই থানায় গিয়ে বিষয়টি অবগত করে। শনিবার ওই ব্যক্তির লাশ কেপিএম এলাকার কারখানার ভেতরে পড়ে থাকার খবর পাওয়া যায়।

এদিকে কেপিএম সূত্র জানিয়েছে, আবুল কাশেম বাবুল আগে কেপিএমে কোম্পানিতে মাস্টার রোলে মেশিন হাউসে কর্মরত ছিল। ২০২৩ সালের ২৬ অক্টোবর তাকে চুরির অভিযোগে চাকরিচ্যুত করে কেপিএম।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর