বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৪, ০৭:০১ পিএম

শেয়ার করুন:

নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু'

কুমিল্লার তিতাসে নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে মাহিরা নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৭ জুলাই) সকালে তিতাস উপজেলার বাঘাইরামপুর গ্রামে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: কসবায় ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

নিহত মাহিরা উপজেলার বন্দরামপুর গ্রামের মুছা সরকারের মেয়ে।

নিহতের নানা জালাল উদ্দীন জানান, প্রতিদিনের মতো মাহিরা বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলতে বের হয়। তার কিছুক্ষণ পর অন্যসব শিশুরা ফিরে এলেও তাদের সঙ্গে মাহিরাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। 

আরও পড়ুন: কোটা আন্দোলনে নিহতদের স্মরণে গাইবান্ধায় শোক র‌্যালি 


বিজ্ঞাপন


অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে বাড়ির পাশে নদীর তীরে কাদা-পানির মধ্যে মাহিরাকে ভাসতে দেখি। তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর