বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নতুন সভাপতি সালাম 

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ  
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪, ১০:৫৫ পিএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নতুন সভাপতি সালাম 

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) দ্বি-বার্ষিক (২০২৪-২৬) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম (এটিএন বাংলা ও এটিএন নিউজ) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহসান সাদিক শাওন (চ্যানেল ২৪)।

সোমবার (১৫ জুলাই) রাতে নির্বাচন কমিটির সদস্য সাংবাদিক বিমল রায় (একুশে টেলিভিশন), ড. রুমন রেজা (চ্যানেল আই) ও সিনিয়র সাংবাদিক খন্দকার শাহ আলম বিজয়ীদের নাম ঘোষণা করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: শেরপুর প্রেসক্লাবের সভাপতি দেবশীষ সম্পাদক মেরাজ

সভাপতি পদে আব্দুস সালাম পেয়েছেন ২৫ ভোট, তার প্রতিদ্বন্দ্বী নাফিজ আশরাফ পেয়েছেন ১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে শাওন পেয়েছেন ২৫ ভোট, তার প্রতিদ্বন্দ্বী আমির হোসেন স্মিথ (যমুনা টিভি) পেয়েছেন ১৯ ভোট।

সহ-সভাপতি পদে ইমামুল হাসান স্বপন (খবরের পাতা) পেয়েছেন ২৯ ভোট, তার প্রতিদ্বন্দ্বী ওবায়েদ উল্লাহ পেয়েছেন ১৫ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদিন জয় (মানবজমিন) পেয়েছেন ২৬ ভোট, তার প্রতিদ্বন্দ্বী বুলবুল আহমেদ সোহেল (৭১ টিভি) পেয়েছেন ১৮ ভোট।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সাংবাদিক মোস্তাফিজুর রহমানের স্ত্রীর ইন্তেকাল

অর্থ সম্পাদক পদে শওকত এ সৈকত (সময় টিভি) পেয়েছেন ২৫ ভোট, তার প্রতিদ্বন্দ্বী খলিলুর রহমান (জনকণ্ঠ) পেয়েছেন ১৯ ভোট।

কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে আফজাল হোসেন পন্টি (বাংলাভিশন) ৩১ ভোট, সাবিত আল হাসান (আজকের পত্রিকা) ২৭ ভোট, আনিসুর রহমান জুয়েল (মাছরাঙ্গা) ২৫ ভোট, হাসান উল রাকিব (ইন্ডিপেনডেন্ট টেলিভিশন) ২৫ ভোট, শরীফ উদ্দিন সবুজ (সমকাল) ২৪ ভোট  এবং রফিকুল ইসলাম রফিক (বৈশাখী টিভি) ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সোমবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইউনিয়ন কার্যালয়ে ভোট প্রয়োগ করেন ইউনিয়নের সদস্যরা। মোট ১১টি পদে নির্বাচনে লড়েন ২২ জন প্রার্থী। নির্বাচনে ৪৮ জন ভোটারের মধ্যে ৪৪ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর