বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

মাটিতে পুঁতে রাখা বিধবা নারীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, যশোর 
প্রকাশিত: ১২ জুলাই ২০২৪, ০৮:৪৮ পিএম

শেয়ার করুন:

মাটিতে পুঁতে রাখা বিধবা নারীর লাশ উদ্ধার

যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের সন্ন্যাসী বটতলা এলাকার মাটিতে পুঁতে রাখা সোনাবানু (৪০) নামে এক বিধবা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১২ জুলাই) দুপুরে সাত্তার মোল্লার বাগানের ভেতরে মাটিচাপা থাকা অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

নিহত সোনাবানু ফতেপুর গ্রামের মৃত আলতাফ মোল্লার দ্বিতীয় স্ত্রী। এদিকে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধের কারণে সোনাবানুকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশ মাটিতে পুঁতে রাখে তার আপন ছেলে। ছেলে আরিফ হোসেন ও তার স্ত্রী ইভাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতয়ালী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

আরও পড়ুন: আটোয়ারীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নানি-নাতনির

নিহত নারীর স্বজনরা জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন সোনাবানু। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ শুক্রবার দুপুরে নিহতের বাড়ির কিছু দূরে একটি বাগানের ভেতর ছড়ানো ছিটানো মাটি দেখতে পান স্বজনরা। এরপর পুলিশ এসে মাটি খুঁড়ে একটি ছোট গর্ত থেকে সোনাবানুর মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় ওড়না পেঁচানো ছিল। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে সোনাবানুকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশ মাটিতে পুঁতে রেখেছে তার আপন ছেলে। ছেলে আরিফ হোসেন ও তার স্ত্রী ইভাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর