শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

অ্যান্টিভেনম থাকার পরেও অন্য হাসপাতালে পাঠালেন চিকিৎসক, রোগীর মৃত্যু

জেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৪, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

অ্যান্টিভেনম থাকার পরেও অন্য হাসপাতালে পাঠালেন চিকিৎসক, রোগীর মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অ্যান্টিভেনম থাকা সত্ত্বেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের অবহেলায় মহানন্দ (৫০) নামে এক ইজিবাইক চালকের সাপের কামড়ে মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে জয়কৃষ্ণপুর ইউনিয়নের পানিকাউর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মহানন্দ পানিকাউর এলাকার পান্নাথ মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইক চালক মহানন্দ সোমবার রাত সাড়ে ১১টার দিকে প্রতিদিনের মতো কাজ শেষ করে অটো গাড়ি গ্যারেজে রেখে বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসতেই তাকে একটি সাপে কামড় দেয়। পরে স্বজনরা তাকে তাৎক্ষনিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এরপর নেওয়া হয় মিটফোর্ড হাসপাতালে। সেখানে থেকে অন্য একটি প্রাইভেট হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, আরও একজন পর্যবেক্ষণে

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম বলেন, সাপে কাটা রোগীর মৃত্যুর বিষয়টি আমি সকালে জেনেছি। ভ্যাকসিন থাকা সত্ত্বেও চিকিৎসাসেবা না দিয়ে মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করায় কর্তব্যরত চিকিৎসক নাসিফ আনোয়ার ও এটিএম সিদ্দিকুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

আগামী ৩ দিনের মধ্যে ব্যাখ্যা প্রদানের নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়াও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, হাসপাতালে আনার পর চিকিৎসকদের অবহেলায় ওই ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর