শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

মানিকগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ 
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৪, ১০:৪৩ পিএম

শেয়ার করুন:

মানিকগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগ

মানিকগঞ্জ পৌর এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৮ জুলাই) দিনগত রাত সাড়ে ৮টার দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

শিশুটির পরিবার জানায়, রোববার দুপুরে বাড়িতে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে তার ফুফাতো ভাই। এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসার জন্য অভিযুক্ত তরুণের পরিবার চাপ দিচ্ছে।

এ বিষয়ে রাত ৮টার দিকে অভিযুক্ত ছানোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

আরও পড়ুন: প্রেমে রাজি না হওয়ায় কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ


বিজ্ঞাপন


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া আসামিকে গ্রেফতারের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর