বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৪, ০৭:২৩ পিএম

শেয়ার করুন:

চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বাগেরহাটের মোরেলগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে গ্রেফতার মেহেদীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: বান্দরবানে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ২ শিক্ষক কারাগারে 

এর আগে ১০৭ নম্বর বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশীদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে বুধবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক মেহেদীকে গ্রেফতার করে। 

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মেহেদী মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী ১ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে।

আরও পড়ুন: প্রেমে রাজি না হওয়ায় কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ

১০৭ নম্বর বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশীদ জানান, গতকাল বুধবার (৩ জুলাই) একই এলাকার মেহেদী হাসান স্কুল ছুটির পরে ওই চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে রাস্তায় একা পেয়ে মোটরসাইকেলে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে নিশানবাড়িয়া ইউনিয়নের মাঝিবাড়ি নামক স্থানে একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে সন্ধ্যায় ধর্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন জানান, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষক মেহেদীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর