শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ঢাকা

কোটাবিরোধী আন্দোলনে সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলা

জেলা প্রতিনিধি, ববি 
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৪, ১০:১২ পিএম

শেয়ার করুন:

কোটাবিরোধী আন্দোলনে সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলা

কোটাবিরোধী আন্দোলনে সাংবাদিকের ওপর হামলা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ হামলার শিকার হয় বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও বরিশাল পত্রিকার প্রতিনিধি আবু উবাইদা।

বৃহস্পতিবার (৪ জুলাই) সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেইটের সামনে তাকে মারধর করা হয়।

আবু উবাইদাকে মারধর করে ছাত্রলীগের শান্ত-তমাল-আরাফাত গ্রুপের অনুসারী ২০২১-২২ শিক্ষাবর্ষের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস' বিভাগের শিক্ষার্থী শিশির আহমেদ সুমন, ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ সেশনের শিমুল-সহ কয়েকজন ছাত্রলীগ কর্মী।

আরও পড়ুন: ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

ভুক্তভোগী আবু উবাইদা জানান, কোটাবিরোধী আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সেখানে পেশাদারিত্বের কারণে আমি ভিডিও করতে যাই। সাংবাদিক পরিচয় দিলেও তারা আমার ওপর চড়াও হয় এবং আমাকে মারধর করে। পরে ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে দিতে বাধ্য করে। এছাড়া আরও কয়েকজন সংবাদকর্মীর ওপর তারা চড়াও হয়। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, কোটা আন্দোলনের সময় দেখলাম সাংবাদিক ভিডিও করতে গেলে মারধর করে ছাত্রলীগের কয়েকজন। সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে দিতে বাধ্য করে তারা। পরে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়।

আরও পড়ুন: বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

অভিযুক্ত সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে সেখানে উপস্থিত ছিলেন না বলে দাবি করেন।

এ বিষয়ে প্রক্টর ড. আব্দুল কাইউম বলেন, আপনাদের মাধ্যমে আমি জানলাম। তবে লিখিত কোনো অভিযোগ দিলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর