শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ঢাকা

বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি, ফেনী 
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৪, ১০:৩৮ পিএম

শেয়ার করুন:

বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ফেনীর দাগনভূঞায় বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে।  

বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের বেকেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে যবিপ্রবিতে কর্মবিরতি

নিহত ব্যক্তিরা হলেন - দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর এলাকার আবুল কালাম (৫০) এবং একই এলাকার অটোরিকশা চালক নুরুল হক (৫০)। তারা বেকেরবাজার থেকে অটোরিকশায় নিজ বাড়িতে ফিরছিলেন।

ফেনী হাইওয়ে থানার উপ-পরিদর্শক বেলাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন: ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালীগামী সুগন্ধা বাসের সঙ্গে বেকেরবাজার থেকে ছেড়ে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আবুল কালামের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশা চালক নুরুল হকের মৃত্যু হয়। পুলিশ বাসটি জব্দ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।  

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর