শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

এবার থানায় ঢুকল রাসেলস ভাইপার

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০২ জুলাই ২০২৪, ০৩:১৯ পিএম

শেয়ার করুন:

এবার থানায় ঢুকল রাসেলস ভাইপার

রাজশাহীর চারঘাট মডেল থানায় ঢুকে পড়ে একটি রাসেলস ভাইপার। তবে তাৎক্ষণিক থানা পুলিশ সাপটিকে মেরে ফেলে।

সোমবার (১ জুলাই) রাতে হঠাৎ থানায় দেখা মেলে রাসেলস ভাইপারের। এতে থানায় কর্মরত ফোর্সদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিক থানার পুলিশ সদস্যরা সাপটিকে মেরে ফেলে।

থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, সোমবার রাতে থানার ওয়াশরুমে যাওয়ার সময় হঠাৎ একটি রাসেলস ভাইপার সাপ দেখি। সেটি কামড় দিতে আসলে পা সরিয়ে নিই। পরে থানার ফোর্সদের সহযোগিতায় সাপটি মেরে ফেলা হয়েছে।

আরও পড়ুন

রাজশাহীতে ছোবল খেয়ে রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

এর আগে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা কুঠিপাড়া, পিরোজপুর এলাকায় রাসেলস ভাইপারের দেখা মিললেও এই প্রথম চারঘাট থানা চত্বরে দেখা গেল। তবে গত কয়েকদিন ধরে থানা চত্বরে কিটনাশক প্রয়োগ করে আগাছা পরিস্কার করা হয়েছে। ধারণা করা হচ্ছে থানাটি পদ্মা নদীর কাছাকাছি হওয়ায় সাপটি থানা চত্বরে চলে এসেছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর