শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় বজ্রপাতে যুবকের মৃত্যু 

জেলা প্রতিনিধি, গাইবান্ধা 
প্রকাশিত: ০১ জুলাই ২০২৪, ১১:০২ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় বজ্রপাতে যুবকের মৃত্যু 

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে ফরহাদ হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।   

সোমবার (১ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী এলাকায় এ ঘটনা ঘটে।  


বিজ্ঞাপন


আরও পড়ুন: শরীয়তপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

নিহত ফরহাদ হোসেন কাতলামারী এলাকার জিন্নাহ সর্দারের ছেলে।  

স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যার দিকে ফরহাদ হোসেন বাড়ির পাশের পুকুর থেকে হাঁস তাড়িয়ে বাড়িতে নেওয়ার সময় আকাশে বজ্রপাত হয়। ওই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

আরও পড়ুন: সাতক্ষীরায় বজ্রপাতে শিশুসহ নিহত ২


বিজ্ঞাপন


এ বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু। 

তিনি বলেন, বজ্রপাতে ফরহাদ হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এমন ঘটনা খুবই দুঃখজনক।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর