শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

ফেনীতে শিশু ধর্ষণ মামলায় শ্রীঘরে বৃদ্ধ 

জেলা প্রতিনিধি, ফেনী 
প্রকাশিত: ২৯ জুন ২০২৪, ১০:২৩ পিএম

শেয়ার করুন:

ফেনীতে শিশু ধর্ষণ মামলায় শ্রীঘরে বৃদ্ধ 

ফেনীতে খাবার দেওয়ার কথা বলে ছয় বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে মো. নুরুল হক (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (২৯ জুন) ওই বৃদ্ধকে জেলে পাঠানো হয়েছে। 

এর আগে শুক্রবার (২৮ জুন) দুপুরে ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের পশ্চিম ছিলোনীয়া গ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: প্রেমে রাজি না হওয়ায় কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে ছয় বছরের এক শিশু কালীদহ ইউনিয়নের লালপোল আলরাজী একাডেমী রোডের মসজিদ মার্কেটে বাজার করতে যায়। এ সময় দোকানি নুরুল হক তাকে দোকান থেকে বিভিন্ন কিছু খেতে দেবে বলে দোকানের পেছনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। 

পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে সবকিছু খুলে বলে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়রা অভিযুক্ত নুরুল হককে আটক করে পুলিশে সোপর্দ করে। শুক্রবার রাতে এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়ের করার পর শনিবার গ্রেপ্তারকৃত নুরুল হককে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।

আরও পড়ুন: স্কুলছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত, অভিযুক্ত গ্রেফতার
  
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল সম্পন্ন হওয়ার পর ২২ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়েছে।  


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর