শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় নিখোঁজ ২ ব্যক্তির মরদেহ মিলল নদীতে

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৮ জুন ২০২৪, ০২:১৪ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় নিখোঁজ ২ ব্যক্তির মরদেহ মিললো নদীতে

গাইবান্ধার ফুলছড়ির যমুনা নদী থেকে ফারুক হোসেন (৫০) ও সোনা মিয়া (৫৫) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দু’দিন পর তাদের লাশ উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে পুরাতন ফুলছড়ির গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনারচর ও বাইনকারচর নামক স্থানে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: দুর্বৃত্তের গুলি-ককটেলে আওয়ামী লীগ নেতাসহ নিহত ২

তাদের মধ্যে ফারুক হেসেন ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদখালি গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

তাদের স্বজনরা জানান, বুধবার (২৬ জুন) রাতে ফুলছড়ি উপজেলার কালিরক্যাশ নামক চরে গিয়ে নিখোঁজ হয় ফারুক ও সোনা মিয়া। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায় আজ শুক্রবার সকালে তাদের মরদেহ নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে ওই দুই ব্যক্তির লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: চাঁদপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু


বিজ্ঞাপন


ফুলছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, আজ সকালে স্থানীয়দের খবরে গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনারচর ও বাইনকারচর নামক স্থানে নদীতে ভাসমান অবস্থায় ফারুক ও সোনা মিয়া নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর